20 July 2008

এটাও কিস্যু না :-/



এই যে দেখ পাখি ;
গোসল করতে গিয়ে কেমন,
দিচ্ছে মাথায় ঝাঁকি

কান্ড দেখে হাসি..
মনটা বলে, পাখি তোমায়
অনেক ভালোবাসি

পালকে জল ছোঁয়ালে,
কী হয় এমন?- নেবে বলো ?-
একটা নীলাভ তোয়ালে ?

এমনি মাথা ঝাঁকালে,
আমার বড় পাচ্ছে হাসি,
তোমার দিকে তাকালে

ডট.ডট.ডট.ডট........

কিছু না... :-/

হুঙ্কাড়ে কাঁপাকাঁপি
মাথা আছে , নাই ঘাড় :P
খুজে বের করো দেখি
(The Hidden Tiger)


ছবিতে লুকিয়ে আছে
বাঘ মামা যতনে
রতনের মত তুমি
চিনে নাও রতনে

পারবেনা, বুঝে গেছি
থাক -থাক-আচ্ছা
তুমি তো মানুষ,
নও বাঘেদের বাচ্চা

ডোরাকাটা দাগ দেখে
বের করো লেখাটা...
বাঘটার গায়ে আকা
আঁকাবাকা রেখাটা..