24 July 2008

বুড়ো আমি কাঁদি একা ; ইনিয়ে... বিনিয়ে... B-)

পাঁজরের হাড্ডিতে পয়সার ঝনঝন ,
নাকি চাস্ হৃদয়ের উত্তাপ ; অঞ্জন ,
বল তুই ভালো করে, একখানা মন চাস্ -
নাকি শুধু বন্ধুর , টাকা লাখ পঞ্চাশ ?

বোকা আমি ;- ধোঁকাবাজ করে মৃদু চালাকী ,
'সুতো বিনে শুধু ফুলে হবে ভাই মালা কি ?
জেনে নিও দরকার , ফুল-সূতো উভয়ের
দু’জনার মিলে হবে আগমন শুভ-এর’ !

কুঞ্চিত কপালেতে ভাবি এই তত্ত্ব ,
অঞ্জুর কথাগুলি কতখানি সত্য ।
মগজের ইঞ্জিণ ; গতি অতি মন্থর ;
ভেবে কুল পায়না-রে দুর্বল অন্তর !
শুভ হবে ওর সাথে দোস্তিতে মাতলে ?
মনটাতো দেয়না - হে কোন পথ বাৎলে ।

তাই........

দ্বিধাহত মনটারে সিধাহাতে রুখে দেই ,
ভাবনার ইতে টেনে বন্ধুকে বুকে নেই

আহা........

ভাবনার ইতি টেনে বন্ধুকে বুকে নেই ....
সেই ভূলে এ-জীবনে আজো আমি সুখে নেই ।
নিঃস্ব করে মোরে সব নিলো ছিনিয়ে ,
বুড়ো আমি কাঁদি একা ; ইনিয়ে... বিনিয়ে....


:P :P :P :P :P :P

সেই সময়টা ;-)

একটা আউল-ফাউল ঝাঁকানাকা পোষ্ট, আসেন মার্বেল খেলি


মুক্তার মালায় ধরেনগে আপনার ২৫ টা মুক্তা আছে! হচ্ছেকি , এখন আপনাকে কি করতে হবি, এখন আপনাকে যা কত্তি হবি তা হলো, হচ্ছেকি, ধুর হচ্ছেকির গুল্লি মারি..

আপনে পুকুরের পাড়েরথন কিছু কাদামাটি কালেক্ট করেন , রুটি বানানোর আগে আটার নরমত্ব (সফ্টনেছ) যেমন থাকে ঐটারে ঐরকম নরম বানায়া ফালান। এইবার দুইহাতের তালুতে ঘইষা ঘইষা গোল গোল বলের মত সেইপ দ্যান। ব্যাস, রদ্দুরে শুকায়া ঠনঠনা কইরা ফালান- ধরেন এইটার নাম মার্বেল।

এইবার মিনিমাম ২ টা পকেট আছে এমন প্যন্টের ডাইন পকেটে আপনের ২৫ টা মুক্তা আর বাম পকেটে মাটির মার্বেলগুলা নিয়া কান বরাবর হাঁটা দেন, অবশ্য আপনার খুশি, নাক বা ঘাড় বরাবর ও হাঁটা শুরু করতি পারেন

আসল কথা হইলো আপনাকে একটা উলু-ফরেস্ট খুঁইজা বাইর করতে হবে, ফরেস্টে যাইয়া আপনের মাটির মার্বেলগুলা লইয়া মার্বেল খেলা শুরু করেন ... সাবধান ভুলেও আপনার ডাইন পকেটে হাত দিবেন না, দুইএকটা মুক্তা যদি ফাঁকফোকর দিয়া পইড়াও যায় নাইট্রিক এসিড ছিটায়া গলায়া ফালান...

সেই অংকটা ... B-)

পজিটিভ এটিচিউড, উতসর্গ : কর্তৃপক্ষ (about Ashraf Rahman)



ইংরেজী অক্ষরের অবস্থান অনুযায়ী, (A=1, B=2...)
 

YES = ২৫+৫+১৯ = ৪৯

WIN = ২৩+৯+১৪=৪৬

অতএব যেকোন ভালো আহবানের সাথে একাত্মতা পোষণ করলে
WIN করার সম্ভাবনা প্রায় ৪৬/৪৯*১০০=৯৩.৮৭% হয়ে যাওয়ার চান্স আছে


আবার

NO=১৪+১৫=২৯

FAIL = ৬+১+৯+১২=২৮

তাই, এখানে ............করার সম্ভাবনা ৯৬.৫৫% ......

হি ইজ দ্য টিচার অব অল টিচার...

হুনাইনের যুদ্ধের ঘটনা । পরাজিত হতে হতেও আল্লাহর মেহেরবানীতে মুসলমানরা বিজয় লাভ করলেন । কুরআনে বর্ণিত নিয়মানুযায়ী যুদ্ধলব্ধ সম্পদের ৪/৫ অংশ মুজাহিদদের মাঝে বিতরন করে দেয়া হল ।

আব্বাস নামের এক নওমুসলিম কবি তার অংশে ঠিক সন্তুষ্ট হতে পারলো না । সে কবিতার মাধ্যমে তার অসুন্তষ্টি প্রকাশ করলো ।

মহানবী সাঃ কবিতা শুনে হাসলেন এবং আলী রাঃ কে বললেন "ওকে নিয়ে যাও এবং জিহবা কেটে দাও"।

আলী রাঃ ভয়ে কম্পমান নওমুসলিম কবিকে মাঠে নিয়ে গেলেন এবং ...


মাঠে প্রচুর পরিমান ভেড়া ও ছাগল জমা করা ছিলো । আলী রাঃ কবিকে বললেন,
"এখান থেকে যত ইচ্ছা নিয়ে নাও"


কবি আনন্দে চিতকার করে উঠলেন, "মহানবী সাঃ কি এভাবেই আমার জিহবা কাটতে বলেছেন ? আল্লাহর নামে শপথ করে বলছি, আমি কিছুই নেবো না !"...