24 July 2008

বুড়ো আমি কাঁদি একা ; ইনিয়ে... বিনিয়ে... B-)

পাঁজরের হাড্ডিতে পয়সার ঝনঝন ,
নাকি চাস্ হৃদয়ের উত্তাপ ; অঞ্জন ,
বল তুই ভালো করে, একখানা মন চাস্ -
নাকি শুধু বন্ধুর , টাকা লাখ পঞ্চাশ ?

বোকা আমি ;- ধোঁকাবাজ করে মৃদু চালাকী ,
'সুতো বিনে শুধু ফুলে হবে ভাই মালা কি ?
জেনে নিও দরকার , ফুল-সূতো উভয়ের
দু’জনার মিলে হবে আগমন শুভ-এর’ !

কুঞ্চিত কপালেতে ভাবি এই তত্ত্ব ,
অঞ্জুর কথাগুলি কতখানি সত্য ।
মগজের ইঞ্জিণ ; গতি অতি মন্থর ;
ভেবে কুল পায়না-রে দুর্বল অন্তর !
শুভ হবে ওর সাথে দোস্তিতে মাতলে ?
মনটাতো দেয়না - হে কোন পথ বাৎলে ।

তাই........

দ্বিধাহত মনটারে সিধাহাতে রুখে দেই ,
ভাবনার ইতে টেনে বন্ধুকে বুকে নেই

আহা........

ভাবনার ইতি টেনে বন্ধুকে বুকে নেই ....
সেই ভূলে এ-জীবনে আজো আমি সুখে নেই ।
নিঃস্ব করে মোরে সব নিলো ছিনিয়ে ,
বুড়ো আমি কাঁদি একা ; ইনিয়ে... বিনিয়ে....


:P :P :P :P :P :P

11 টি মন্তব্য:

biBeK sHoTTi said...

১.যারা পরস্পর বন্ধু ছিলো, সেদিন (কিয়ামতের দিন) পরস্পর শত্রু হয়ে যাবে, কেবল আল্লাহভীরু লোকরা ছাড়া। হে আমার বান্দাগন আজকে তোমাদের কোন ভয় নেই, তোমরা ভীত-সন্ত্রস্তও হবেনা ।

(সূরা-যুখরুফ-৬৭-৬৮)


২.মুহাম্মদ আল্লাহর রসূল এবং তার সঙ্গী-সাথীগন কাফেরদের প্রতি কঠোর এবং পরস্পরের প্রতি রহমশীল ।

(ফাতাহ-২৯)

biBeK sHoTTi said...

একবার হযরত আবুজর রা কে উদ্দেশ্য করে রাসুলুল্লাহ সা প্রশ্ন করেন, "হে আবুজার ইমানের কোন কাজটি অধিকতর মজবুত?, আবুজার রা জবাব দিলেন, আল্লাহ এবঙ তার রাসূলই ভালো জানেন । রাসূলুল্লাহ সা বললেন, তা হচ্ছে, আল্লাহর পথে বন্ধুত্ব এবং তার জন্য ভালোবাসা ও শত্রুতা"

biBeK sHoTTi said...

হযরত আবু হুরায়রা রা হতে বর্ণিত,

রাসুলুল্লাহ সা বলেছেন, মানুষ তার বন্ধুর কার্যাবলীর (দ্বীনের) ওপর প্রতিষ্ঠিত হয়ে থাকে । কাজেই তোমরা কাকে বন্ধু বানাও তা প্রত্যেকেই ভেবে-চিন্তে নাও...

biBeK sHoTTi said...

-মুমিনরা তো পরস্পরের ভাই । অতএব তোমাদের পরস্পরিক সম্পর্ক যথাযথভাবে পুনর্গঠিত করে দাও ।

-হুজুরাত-১০

-তিনিই তো নিজের সাহায্য দারা ও মুমিনদের মাধ্যমে তোমার সহায়তা করেছেন এবং মুমিনদের অন্তরকে পরস্পর জুড়ে দিয়েছেন ।

-আনফাল- ৬২-৬৩

biBeK sHoTTi said...

আবু হুরায়রা রা থেকে বর্নিত, রাসুল সা বলেন, আল্লাহতায়ালা কিয়ামতের দিন বলবেন যারা আমার শ্রেষ্ঠত্বের জন্য পরস্পরকে ভালোবাসতো , তারা আজ কোথায় ? আজকে আমি তাদেরকে নিজের ছায়াতলে আশ্রয় দান করবো । আজকে আমার ছাড়া আর কারো ছায়া নেই ।

biBeK sHoTTi said...

১. আল্লাহর সে নেয়ামতের কথা স্মরণ করো, যা তোমাদের ওপর রয়েছে, যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু, তিনিই তোমাদের হৃদয়কে জুড়ে দিলেন এবং তোমরা তার অনুগ্রহ ও মেহেরবানীর ফলে ভাই-ভাই হয়ে গেলে । -আল-ইমরান-১০৩


২....এবং তারা নিজের উপর অন্যান্যদের প্রয়োজনকে অগ্রাধিকার দেয় । যদিও তারা রয়েছে অভাব অনটনের মধ্যে।

- হাশর-০৯

biBeK sHoTTi said...

১.আবু মুসা আশয়ারী রা হতে বর্নিত, রাসুর সা বলেছেন, একজন মুমিনের সংগে আরেক মুমিনের সম্পর্ক সুদৃঢ় প্রাসাদের মত যার একটি অংশ অপর অংশের সাথে মজবুতভাবে সংযুক্ত । একথা বলে তিন এক হাতের আঙুল অপর হাতের আঙুলের মাঝে প্রবেশ করিয়ে দেখালেন ।


২.হযরত মুয়াজ ইবনে জাবাল রা হতে বর্নিত , তিনি বলেন, আমি রাসুল সা কে বলতে শুনেছি, আল্লাহতায়ালা বলেছেন,

যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসে, আমার জন্য একত্রে অবস্থান করে , আমার জন্য পরস্পর সাক্ষাত করতে যায় এবং আমার জন্য পরস্পর অর্থ ব্যয় করে- তাদের প্রতি আমার ভালোবাসা অপরিহার্য ।

biBeK sHoTTi said...

-যে মহান সত্তার হাতে আমার প্রান নিবদ্ধ তার কসম, কোন বান্দাহ ততক্ষন পর্যন্ত মুমিন হতে পারবেনা, যতোক্ষন না সে, নিজের জন্য যা পছন্দ করবে তার ভাইয়ের জন্যও তা পছন্দ করবে । (বুখারী ও মুসলিম)

-"সে তার ভাইয়ের কল্যান কামনা করে, তার উপস্থিতিতে কিংবা অনুপস্থিতিতে" (নিসায়ী-আবু হুরায়রা রা)

যাযাবর said...

তুমিতো ভীষন দারুন কবিতা লিখো!

Torongo said...

কবিতাটা বড্ড জটিল লঅছে।
আপনি এত্তো জোস্ কবিতা লিখতে পারেন, আগে জানতাম না।
কবিতাটা আমার বেশ পছন্দ হইসে.. :P

biBeK sHoTTi said...

B-) হে হে থ্যাংকুস ...

Post a Comment